রাঙামাটিতে দূর্গা মাতৃ মন্দিরের শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩৮ এএম, ২০২১-০৯-১৯

রাঙামাটিতে দূর্গা মাতৃ মন্দিরের শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

রাঙামাটিতে দূর্গা মাতৃ মন্দিরের শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি অজিত দাশ ও সাধারণ সম্পাদক রবিন সেন কে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত শুক্রবার (১০সেপ্টেম্বর) সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির পরিচালনা কমিটির এক সভায় শারদীয় দূর্গা পূজা উদযাপন এর কমিটি-২১ এর দায়িত্ব তাদের দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি অশোক কুমার ধর, শংকর চক্রবর্তী, প্রদীপ দাশ, নয়ন দাশ, পার্থ সেন, বাবলা দাশ, বরুন দাশ। সহ-সাধারণ সম্পাদক রনি ধর, সুরেশ দাশ মনা, জিতেন শীল,পরিমল রুদ্র, কাঞ্চন দাশ অর্থ সম্পাদক, রকি দাশ সহ-অর্থ সম্পাদক, সৌরভ মজুমদার সাংগঠনিক সম্পাদক, উজ্জ্বল দাশ ভান্ডার রক্ষক, সুবল বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদক, সাগর দাশ স্বেচ্ছাসেবক প্রধান, নেপাল কর্মকার প্রচার সম্পাদক, সুমন দাশ সিনিয়র সদস্য, অনিক দাশ জয় সদস্য ।

আগামী ১১ অক্টোবর, ২১ইং শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা মহোৎসব শুরু হয়ে ১৫ অক্টোবর ২১ইং শেষ হবে। এবছরের শারদীয়া দুর্গাপূজা উদযাপন সুন্দর ও সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।