জুরাছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৫:৩৬ পিএম, ২০২১-০৯-১৮

জুরাছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

দূর্গম জুরাছড়ি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চলমান কার্যক্রম পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রনালয় উপ-সচিব কাজী মোখলেছুর রহমান। 

পরিদর্শন কালে তিনি সাপছড়ি, অানন্দ পাড়া, কুসুমছড়ি, ধামাইপাড়া এসব গ্রামের বাস্তবায়নকৃত গভীর নলকূপ গুলোর কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন কালে এক প্রশ্নের জবাবে কাজী মোখলেছুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা  প্রতিগ্রাম অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য মন্ত্রনালয় এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকায় জনগণের কল্যাণে কাজের চলমান অব্যাহত রাখছে।

পরিদর্শন কালে উপ-সচিব এর সফর সঙ্গী সহ জুরাছড়ি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর দায়িত্বরত কর্মকর্তা পূর্ণেন্দু চাকমা।