ওমর ফারুক সুমন | ১০:২৯ পিএম, ২০২১-০৯-১৬
রাঙামাটির বাঘাইছড়িতে প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)’র পক্ষে প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার জেসিওগণ উপস্থিত ছিলেন।
বিজিবি’র দেয়া শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- কলম, খাতা, পেন্সিল, জ্যামিতিবক্স ইত্যাদি।
ইতিপূর্বেও বিজিবি’র জনকল্যাণমূখী কাজের অংশ হিসেবে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্জক্রম চলমান রয়েছে। বিজিবি’র এই ধরনের জনকল্যাণমূখী কর্মকাণ্ড চলমান থাকবে বলে জানিয়েছেন মারিশ্যা জোন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited