জুরাছড়িতে ভিডিপি অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০২:৩৬ পিএম, ২০২১-০৯-১৬

জুরাছড়িতে ভিডিপি অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ

১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জুরাছড়ি উপজেলায় বালুখালী মুখপাড়া গ্রামে ৬৪ জন শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

প্রশিক্ষণ চলাকালে সরকারি গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাগণ ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, নির্বাচন এবং সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অাইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের রয়েছে অতুলনীয় ভূমিকা। শুধু তাই নয় এই মৌলিক  প্রশিক্ষণে শিক্ষনীয় বিষয় গুলো কাজে লাগিয়ে চকুরী পিছনে না ছুটে নিজেরা অাত্নকর্মসংস্থান সৃষ্টি করে দেশ এবং জনকল্যাণে কাজ করার জন্য অনুরোধ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা অানসার ভিডিপি কর্মকর্তা মোঃ তুহিন।