জুরাছড়িতে ১৭ মাস বন্ধের পর স্কুল খুলে শিক্ষার্থীরা খুশী


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৫:১৯ পিএম, ২০২১-০৯-১২

জুরাছড়িতে ১৭ মাস বন্ধের পর স্কুল খুলে শিক্ষার্থীরা খুশী

বিশ^ মহামারি কোভিড-১৯ কারণে দীর্ঘ ১৭ মাস স্কুল বন্ধের পর আজ ১২ সেপ্টম্বর সারাদেশে ন্যায় আজ জুরাছড়ি উপজেলায় স্কুল খুললে প্রথম দিনে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক বৃন্দ।
জুরাছড়ি উপজেলায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আজ রবিবার পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কোমলমতি শিশুরা জানান,দীর্ঘ স্কুল বন্ধের পর আমাদের স্কুল খুলে আমরা অনেক খুশী।
এতে সকল শিক্ষাথী এবং অভিবাবকগণ  স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করেন।শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করার সময় প্রত্যেককে টেম্পারেসার মেশিন দিয়ে শিশুদের তাপমাত্রা পরীক্ষা করে ক্লাশে প্রবেশ করানো হয়।
এসময় পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক,ছাত্রছাত্রী অভিবাকদের স্বাস্থ্য বিধি সম্পর্কে সরকারি নির্দেশনা বিষয়ে অবগত করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা। কোন শিক্ষার্থী যদি জ¦র সর্দি,কাশি আক্রান্ত হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করতে হবে এবং আক্রান্ত শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর জন্য অভিবাবকদের প্রতি অনুরোধ করেন।
এয়াড়াও উপস্থিত ছিলেন রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এসএমসি কমিটির সদস্য বৃন্দ।