মেহেদী হাসান সোহাগ | ০৯:৫৯ পিএম, ২০২১-০৯-০৯
বড় ভাইয়ের এলোপাথারি দায়ের কোপের আঘাতে দীর্ঘ ১৭ দিন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাদিন অবস্থাতে অ্যাডভোকেট ঝুন্টু দেব নাথ না ফেরার দেশে পারিজমান।
মামলার এজাহারে জানাযায়,টাকা পয়সা নিয়ে দন্দ কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের এলোপাথারি দায়ের কোপের আঘাতে গুরুত্বর আহত হন ছোট ভাই। আহত অবস্থাতে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি কারানো হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পারিজমান ছোট ভাই। ঘটনাটি ঘটেছে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে।
স্থানীয় কয়েকজন ও মাস্টার ঘোনা সমাজের সাধারণ সম্পাদক নীধু শীলের সাথে কথা বলে জানাযায়- উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাস্টার ঘোনা গ্রাম। মৃত রাজেন্দ্র দেব নাথের ৩ ছেলের বসবাস এই গ্রামেই। পরিবারের বড় ছেলে নেপাল দেব নাথ। জীবিকা নির্বাহ করেন প্রবাসে থেকে। মেঝো দিলিপ দেব নাথ, সবার ছোট ঝুন্টু দেব নাথ। ঝুন্টু পেশায় আইনজীবি।
পেশার কারণে বেশিরভাগ সময় বসবাস করেন চট্টগ্রাম শহরে। বড়ভাই নেপাল প্রবাস থেকে পরিবার ও বিভিন্ন কারণে টাকা পাঠাতেন ছোট ভাই অ্যাডভোকেট ঝন্টু দেব নাথের কাছে। ১৯ আগস্ট তারিখ প্রবাস থেকে দেশে (বাড়ীতে) আসে নেপাল দেবনাথ। প্রবাস থেকে পাঠানো টাকা নিয়ে পরিবারের মধ্য কলহ তৈরী হয়। কলহের এক পর্যায়ে ২২ আগস্ট বড় ভাইয়ের দায়ের কোপের আঘাতে গুরুত্বর আহত হয় ছোট ভাই ঝুন্টু দেব নাথ। মূমুর্ষ অবস্থা ঝুন্টুকে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৮ দিন মৃত্যু সাথে পাঞ্জালড়ে না ফেরার দেশে পারি জমান ঝুন্টু।
ঝুন্টু দেবনাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার অফিসার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল হালিম জানান- মারামরারি ঘটনায় ২৮ আগস্ট ঝুন্টু দেবনাথের স্ত্রী ঝুন্টুর বড় ভাইদের অভিযুক্তকরে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছিলো। ঝুন্টু যেহেতু মারা গেছে সেহেতু প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এটি হত্যা মামলা হিসেবে অন্তভূক্ত করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited