নিজস্ব প্রতিবেদক | ১১:১২ পিএম, ২০২১-০৯-০৮
করোনা মহামারি ও আঞ্চলিক কোন্দলে দীর্ঘদিন নানিয়ারচর সাপ্তাহিক হাট বন্ধ থাকার পর অবশেষে স্বস্তি ফিরছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, নানিয়ারচর উপজেলা সদরের নানিয়ারচর বাজারে গত আড়াই বছরের তুলনায় সরব হয়ে উঠেছে আজকের সাপ্তাহিক হাট। তবে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণের প্রবণতা ছিল তুলনামূলক কম।
নানিয়ারচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ দত্ত জানান, দীর্ঘদিন পরে নানিয়ারচর বাজারে ব্যবসায় স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে স্বচ্ছলতা ফিরে পাবে। আমরা ঢোল পিটিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করতে বলেছি।
খুদে ব্যবসায়ী বাদল মিয়া জানান, আমি বাদাম বিক্রি করে সংসার চালাই। দীর্ঘদিন নানিয়ারচরে হাট বন্ধ থাকায় ও করোনায় জীবন দুর্বিসহ হয়ে পড়েছিল। নানিয়ারচর জোন কমান্ডার মহাদয়ের উদ্যোগে পূণরায় বাজার চালু হওয়ায় আমরা ২মুঠো ভাত খেতে পারছি।
হাটে আসা ক্রেতা মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য হাটের তুলনায় আজকের সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতা বেশি এসেছে। বাজারে কিনতে আসা সব পন্য কিনতে পেরেছি।
নানিয়ারচর বাজার ব্যবসায়ী অশোক তালুকদার জানান, বাজারে দীর্ঘদিন পরে লোকসমাগম বাড়ছে। ব্যবসায়ীদের বেচাকেনা বাড়ছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে পুরানো সেই অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited