নানিয়ারচরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ভবন নির্মাণ কাজের উদ্বোধন


আজগর আলী খান    |    ০৪:৪৯ পিএম, ২০২১-০৯-০৮

নানিয়ারচরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রাঙামাটির নানিয়ারচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার পক্ষে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার। 

এসময় জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, নানিয়ারচর জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক জানান, সরকারীভাবে ২০লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ হবে এবং নির্মাণ কাজের দায়ীত্ব পেয়েছে ইউএন ট্রেডার্স।

আব্দুর রাজ্জাক আরো জানান, উন্নত ভবন নির্মাণ শেষ হলে উপজেলা জনস্বাস্থ্য বিভাগ সেবা প্রদানে আরো অগ্রণী ভূমিকা রাখবে।