চেয়ারম্যান প্রগতি চাকমার সাথে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাৎ


মাহাদি বিন সুলতান    |    ০৪:৪১ পিএম, ২০২১-০৯-০৮

চেয়ারম্যান প্রগতি চাকমার সাথে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেতাকর্মীরা। 

বুধবার দুপুরে দৃষ্টিনন্দন নানিয়ারচর উপজেলা ও নানিয়ারচর সেতু ভ্রমন করতে এসে চেয়ারম্যান প্রগতি চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলু।

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান রাঙ্গুনিয়া এলাকায় ছাত্রজীবনের সৃতিচারণ করেন এবং নানিয়ারচরে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসারে দৃষ্টি দিতে আহ্বান জানান। 

ভ্রমণার্থীরা এসময় সৌন্দর্যমণ্ডিত নানিয়ারচর উপজেলার প্রশংসা করেন এবং নানিয়ারচর উপজেলার সাথে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈকত চৌধুরী, রাঙামাটি জেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বকতিয়ার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।