আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১১:৩৭ এএম, ২০২১-০৯-০৮

আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

" Literacy for a Human-centred recovery: Narrowing the digital divide" এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও রাঙামাটি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতিত্বে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-পরিচালক মোঃ জগলুল হায়দার, জেলা সমজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জ্ঞান , দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশ্বে দেখা যায় , যে জাতি যত শিক্ষিত , সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান । সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় , মানুষ সচেতন হয় , স্বনির্ভর হয় , জন্মহার কমে , স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে , গড় আয়ু বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে । এ ভাষ্য সমাজ , দেশ তথা পৃথিবীতে একটি সুখী - সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে সাক্ষরতার কোন বিকল্প নেই ।