সাপছড়িতে গণটিকার কার্যক্রমের ২য় ডোজ


জাহাঙ্গীর আলম    |    ০৬:০৭ পিএম, ২০২১-০৯-০৭

সাপছড়িতে গণটিকার কার্যক্রমের ২য় ডোজ

করোনা (কোভিড ১৯) বিস্তার ঠেকাতে সারাদেশের নেয় গণটিকার অংশ হিসাবে সাপছড়ি ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়।

সাপছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যত্ন চলে ২য় ডোজ প্রদান কার্যক্রম।

উল্লেখ্য যে গত ৭ই আগস্ট প্রথম ডোজ টিকা নেয়া ব্যাক্তিগন আজ ২য় ডোজ গ্রহন করেন বলে জানান রাঃ স্বাস্থ্য বিভাগ। উক্ত টিকা কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা ইউপি সদস্য নয়ন মনি চাকমা যুব রেড ক্রিসেন্ট ক্রীড়া ও সাংস্কৃতি বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস মনি সহ অন্যনরা।