নিজস্ব প্রতিবেদক | ০২:৫২ পিএম, ২০২১-০৯-০৭
করোনার (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সারাদেশে গণটিকার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির ২য় ডোজ প্রদান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলার বগাছড়ি ও ঘিলাছড়ি টিকার কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নী)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূয়েন খীসা জানান, করোনায় গণটিকার প্রথম ডোজের মত এবারও উপজেলার ৪টি ইউনিয়নে ২হাজার ৪শ জন ব্যক্তিতে করোনা টিকা দেওয়া হবে।
নূয়েন খীসা আরো জানান, নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নে মরাচেঙ্গী কমিউনিটি ক্লিনিক, ২নং নানিয়ারচর ইউনিয়নের সাপমারা জুনিয়র স্কুল, ৩নং ইউনিয়নে বগাছড়ি পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে করোনা টিকা প্রদান করা হচ্ছে।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের হেলথ ইন্সট্রাকটর কিরণ ধর চাকমা, স্বাস্থ্যসেবী, স্থানীয় ইউপি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বগাছড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমান। সাব্বির রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, গত ৭ই আগষ্ট টিকার প্রথম ডোজ নেওয়া সুবিধাভোগীরা পাচ্ছেন টিকার দ্বিতীয় ডোজ। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই টিকা কার্যক্রম।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited