লংগদুতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার!


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৯ পিএম, ২০২১-০৯-০৬

লংগদুতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার!

রাঙামাটির লংগদুতে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী কমলধন চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মধ্যখাড়িকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক কমল ধন চাকমা (৪০) লংগদু সদর ইউনিয়নের মধ্যম খাড়িকাটা এলাকার সুরেশ চাকমার ছেলে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটক কমল ধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সশস্ত্র শাখার সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।