ঝড় মনি চাকমার সাপ্তাহিক ক্রিড়া


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:১২ পিএম, ২০২১-০৯-০৬

ঝড় মনি চাকমার সাপ্তাহিক ক্রিড়া

প্রয়াত অাওয়ামিলীগ নেতা অরবিন্দু চাকমার বড়ভাই ধনবান মাষ্টার,ছোট ভাই পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সত্য প্রিয় চাকমা ও তাদের অাত্বীয় স্বজন পরিবারবর্গের অায়োজনে ঝড়মনি চাকমার পরলোকিক সৎগতি মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুযায়ী স্বর্গীয় ঝড় মনি চাকমার সাপ্তাহিক ক্রিড়া অনুষ্ঠিত হয়েছে।

ঝড় মনি চাকমা সাপ্তাহিক ক্রিড়া অনুষ্ঠানের সাথে দূর্বৃত্তদের গুলিতে নিহত অাওয়ামিলীগ নেতা অরবিন্দু চাকমা ও  বিগত দুইমাস অাগে স্বর্গীয় বিনয় প্রভা চাকমার পরলোকিক হিতসুখ মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান,অষ্টপরিস্কার দান,ত্রিপিটক দান, পিন্ডদান, সহ নানাবিধ দানানুষ্ঠান উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে  সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রাজবনবিহার থেকে অাগত জ্ঞানপ্রিয় মহাস্থবির সহ সুবলং শাখা বনবিহারের অাবাসিক ভিক্ষু সংঘ। 

এছাড়াও অনুষ্ঠানে যোগদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা সহ হেডম্যান,কার্বারী,জনপ্রতিনিধি এবং অাওয়ামিলীগ নেতৃবৃন্দ ও বন্ধুবান্ধব অসংখ্য অাত্বীয় স্বজন। 

স্বর্গীয় ঝড়মনি চাকমা ছিলেন একজন ধর্মপরায়ন ব্যক্তি তিনি ১৯৩৪ সালে ১০ এপ্রিল জম্ম গ্রহণ করেন, ২০২১ সালে ৩০ অাগস্ট ডেবাছড়া গ্রামে নিজ বাড়ীতে পরলোক গমন করেন।