নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২১-০৯-০৪
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় "নানিয়ারচর অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ইসলামপুর এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী।
এবিষয়ে সমিতির সভাপতি জানান, সমিতির শুরু থেকে (২০১৭) আমরা নানিয়ারচর-রাঙামাটি ১৪০টাকা হারে ভাড়া আদায় করেছি। কিছুদিন পূর্বে ১৫০টাকা ভাড়া আদায় করা হলে উপজেলা প্রশাসন আমাদেরকে ১৪০টাকা ভাড়া নির্ধারণ করে দেয়।
পরে গত বৃহস্পতিবার আবারও নির্বাহী অফিসার আমাদেরকে ১২০টাকা হারে ভাড়া নির্ধারণ করে দেন। এবিষয়ে আমরা সমিতির চালকদের সাথে আলোচনা সভার আয়োজন করেছি।
তিনি আরো জানান, পাহাড়ি এলাকায় তৈল এবং সার্বিক খরচ শেষে ১২০টাকায় ভাড়া আদায়ে চালকগণের সম্মতি না থাকায় বিষয়টি নিয়ে আমরা পূণরায় প্রশাসনের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি।
অনুষ্ঠানে আন্যান্যদের মাঝে সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমাসহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে নানিয়ারচর অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর ১৯৫জন সদস্য রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited