বাঘাইছড়ি সড়কে পাহাড় ধস: ৮ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৭ পিএম, ২০২১-০৯-০৪

বাঘাইছড়ি সড়কে পাহাড় ধস: ৮ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কের চার স্থানে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। পরে সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগের চেষ্টায় ৮ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা যানচলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতভর ভারী বৃষ্টি পাতের ফলে মারিশ্যা-দীঘিনালা সড়কের ৪, ৯, ১১ ও ১৬ কিলোমিটার এলাকায় ভোরে পাহাড় ধসে পরে বাঘাইছড়ির সাথে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগ প্লেডোরারের সাহায্যে মাটি সরিয়ে দুপর ২টায় যানচলাচল স্বাভাবিক করে। পাহাড় ধসে কোন ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের মারাত্মক ক্ষতি হয়। এছাড়া সড়কে যানচলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে যানবাহন আটকা পরে সীমাহীন দুর্ভোগে পরে সাধারণ মানুষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাঘাইছড়ির প্রধান সড়ক মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৯ কিলোমিটার এলাকায় ছোট বড় প্রায় দশ স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টি পাত অব্যাহত থাকলে বড় পাহাড় ধসের আশংকা রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম পাহাড় ধসের বিষয়টি শিকার করে বলেন, আমরা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতর্কতার পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগোষ্ঠী কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্দেশনা দিয়েছি।

এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির নিচু অঞ্চল তলিয়ে গেছে অনেক ফসলি জমি ও মাছের পুকুর তলিয়ে গেছে এতে অনেক মৎস্য খামারী অর্থনৈতিক ভাবে ক্ষতির মুখে পরেছেন।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এটা সম্পূর্ণ প্রকৃতির উপর। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে  আমাদের বাড়তি প্রস্তুতি রয়েছে।