জুরাছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপকরণ বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ১২:১৭ এএম, ২০২১-০৯-০৩

জুরাছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপকরণ বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী মৎস্য খামারীদের মাঝে জুরাছড়ি উপজেলায় মৎস্য দপ্তর কর্তৃক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ হিসেবে চুন, সার মৎস্য খাদ্য প্রদর্শনী সহ বিভিন্ন রাসায়নিক মাছের খাদ্যদ্রব্য খামারীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা,উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা, ক্ষেত্র সহকারি দীপা চাকমা প্রমূখ।

এসময় মৃনাল কান্তি চাকমা সামিরা গ্রামে প্রদর্শনী মৎস্য খামার পূর্ণ বিকাশ চাকমার,প্রদর্শনী খামার পরিদর্শন করে কিভাবে মাছ বৃদ্ধি হয় সে লক্ষে বিভিন্ন পরামর্শমূলক সেবা প্রদান করেন।