বাঘাইছড়িতে মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৪৯ পিএম, ২০২১-০৯-০২

বাঘাইছড়িতে মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাঘাইছড়ি মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা।

এসময় উপজেলার ১৬ জন মৎস্য খামারিদের মাঝে এক বস্তা করে মাছের খাদ্য বিতরণ করা হয়।এ সময় মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা মাছ চাষীদের মাছের পোনা উৎপাদন ও বৃদ্ধি এবং বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন।