নিজস্ব প্রতিবেদক | ১০:৩০ এএম, ২০২১-০৯-০১
রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর যৌত উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি মিলনায়তনে আায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনের জোনাল হেড মো. আজম।
বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল ওয়াদুদ। সভাপত্বি করেন ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও রাঙামাটি জেলা শাখার ব্যাবস্থাপক গোলাম মহিউদ্দীন চৌধুরী।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি উসাং মং, পরিচালক মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, আসবাবপত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন পেয়ারুসহ উপস্থিত সকল ব্যবসায়ী।
প্রধান অতিথির বক্তব্যে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনের জোনাল হেড মো. আজম ব্যাসায়ীদের বক্তব্যের প্রেক্ষিতে তবলছড়ি ও রিজার্ভবাজারে উপশাখা, শহরের জনবহুল স্থানে ৪টি এটিএম বুথ স্থাপন ও রাঙামাটি জেলার ব্যবসায়ীদের সহযোগিতা এবং পর্যটন ব্যবসা প্রসারের স্বার্থে সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited