প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার সংরক্ষণে রাঙামাটিতে বিশেষ অবদান রাখছে এফপিএবি


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৭ এএম, ২০২১-০৯-০১

প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার সংরক্ষণে রাঙামাটিতে বিশেষ অবদান রাখছে এফপিএবি

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহুরা উপমা প্রজনন স্বাস্থ্য সেবা ও জীবন দক্ষতা উন্নয়নে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এফপিএবির কার্যক্রম সময়োপোযোগী বলে মন্তব্য করেছেন। 

মঙ্গলবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার আয়োজনে সুখি জীবন প্রকল্পের লঞ্চিং প্রোগ্রামে উপরোক্ত মন্তব্য করেন। 

এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শাখার কোষাধাক্ষ্য এড.আবুল কালাম আকাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অরন্য ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বখতিয়ার উদ্দীন, সঞ্চালনা করেন এফপিএবি’র জেলা কর্মকর্তা অরুন শীল।

অনুষ্ঠানে সমমনা ৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, শাখার প্রশিক্ষিত পিয়ার এডুকেটর ও যুব কাউন্সিলর ও প্রশিক্ষত কয়েকজন আরএইচপি অংশগ্রহণ করেন।