শ্লীলতাহানীর অভিযোগে নানিয়ারচরে আটক ১


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৪:১১ পিএম, ২০২১-০৮-৩১

শ্লীলতাহানীর অভিযোগে নানিয়ারচরে আটক ১

ফাঁকা বাড়ি পেয়ে ১০ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানীর  অভিযোগে নানিয়ারচর এক যুবক কে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক নানিয়ারচরের আব্দুল লতিফের ছেলে। সোমবার বিকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় হালিম (২৪) নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী ওই কিশোরীর চিৎকার শুরু করে।

এঘটনায় আশেপাশের স্থানীয়রা ছুটে এসে ওই যুবক কে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে হালিম নামের এক যুবককে আটক করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ঐ কিশোরীর মামা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আমার বোন জরুরী কাজে বাড়ির বাইরে গেলে ঘরের ভেতরে ঢুকে পড়ে ওৎ পেতে থাকা ঐ যুবক। এসময় আমার ভাগ্নি চিৎকার করলে আশেপাশের লোকজন হালিমকে আটক করে ও পুলিশে দেয়।

তিনি আরো জানান, আটককৃত হালিম পূর্বেও ২টি বিয়ে করেছে। তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ২য় স্ত্রীকে নিয়ে সংসার করছে সে।