জুরাছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও সমন্বয় সভা


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৩:৪৬ পিএম, ২০২১-০৮-৩১

জুরাছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও সমন্বয় সভা

রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সঞ্চালনায় যক্ষাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তপন কান্তি দে বলেন,লঞ্চে অতিরিক্ত  ভাড়া বর্তমানে নেওয়া হচ্ছে। এজন্য এগুলো দ্রুত লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে সমাধানের জন্য প্রশানের প্রতি সুদৃষ্টি কামনা করেন। 

এছাড়াও জুরাছড়ি উপজেলায় বর্তমানে অাইন শৃঙ্খলা স্থিতি রয়েছে এমটাই জানান,ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ।

সভায় উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন প্রতিনিধি যক্ষাবাজার ক্যাম্প ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন সহ সরকারি বেসেকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।