রাজস্থলীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত


আজগর আলী খান    |    ১০:৩৯ পিএম, ২০২১-০৮-৩০

রাজস্থলীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত

রাঙামাটি পাবর্ত্য জেলার রাজস্থলীতে জন্মাষ্টমী অনুষ্ঠানে বক্তারা বলেন,শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত।অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় সনাতনী সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। 

শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। তাঁর জীবন, কর্ম আর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁকে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। 

সোমবার (৩০ আগষ্ট)  সকাল ১১ টায় রাজস্থলী বাজার হরিমন্দির প্রাঙ্গনে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এতে বক্তগন নারী পুরুষ উপস্থিত ছিলেন।