বাঘাইছড়ি প্রতিনিধি | ০৪:০৭ পিএম, ২০২১-০৮-৩০
রাঙামাটির বাঘাইছড়িতে যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথিতে বিশ্বের সকলের মঙ্গলার্থে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ৩০ আগষ্ট সোমবার সকালে করেঙ্গাতলী শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে সকালের পুজো অর্চনা শেষে মন্দির প্রাঙ্গন থেকে উক্ত মঙ্গল শোভাযাত্রা টি শুরু হয় ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রনজিত দাশ, সাধারন সম্পাদক শ্রী বিকাশ চৌধুরী সহ পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ এবং শারদীয় দুর্গোৎসব ২০২১ উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ।
মন্দির পরিচালনা কমিটির সভপতি শ্রী রনজিত দাশ মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন অত্র এলাকার সনাতনী সমাজ সর্বদা একতাবদ্ধ তাই এমন আয়োজনে সামিল হয়েছেন। সকল ভক্তরা কাঁদা ও পানির ভেতরে খালি পায়ে এই মঙ্গল শোভাযাত্রা সুন্দরভাবে সফল করায় সকলকে ধন্যবাদ জানান।
পরে শোভাযাত্রা শেষে কীর্তনে যোগ দেয় অত্র এলাকার সনাতনী সমাজ। রাতেও কীর্তন এর আয়োজন রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited