বাঘাইছড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৪:০৭ পিএম, ২০২১-০৮-৩০

বাঘাইছড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

রাঙামাটির বাঘাইছড়িতে  যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথিতে বিশ্বের সকলের মঙ্গলার্থে  মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ৩০ আগষ্ট সোমবার সকালে  করেঙ্গাতলী শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে  সকালের পুজো অর্চনা শেষে মন্দির প্রাঙ্গন থেকে  উক্ত মঙ্গল শোভাযাত্রা টি শুরু হয় ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রনজিত দাশ, সাধারন সম্পাদক শ্রী বিকাশ চৌধুরী সহ পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ এবং শারদীয় দুর্গোৎসব ২০২১ উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ।

মন্দির পরিচালনা কমিটির সভপতি শ্রী রনজিত দাশ মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে  বলেন অত্র এলাকার সনাতনী সমাজ সর্বদা একতাবদ্ধ তাই এমন আয়োজনে সামিল হয়েছেন। সকল ভক্তরা কাঁদা ও পানির ভেতরে খালি  পায়ে এই মঙ্গল শোভাযাত্রা সুন্দরভাবে সফল করায় সকলকে ধন্যবাদ জানান। 

পরে  শোভাযাত্রা শেষে কীর্তনে যোগ দেয় অত্র এলাকার সনাতনী সমাজ। রাতেও কীর্তন এর আয়োজন রয়েছে।