কাপ্তাই হৃদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার!


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২১ পিএম, ২০২১-০৮-২৯

কাপ্তাই হৃদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার!

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে লক্ষীভূষণ ত্রিপুরা(৫৮) নামে এক ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের পেদাটিংটিং এলাকা থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।নিহত ব্যাক্তি বালুখালী ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে,শুক্রবার ভোর রাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে যান লক্ষীভূষন ত্রিপুরা।এসময় কাপ্তাই হ্রদের পানিতে নিখোজ হন তিনি।পরে তার স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লক্ষীভূষনের মরদেহ উদ্ধার করে।