বাঘাইছড়ির কাচালং বাজারে মধ্যরাতে আগুনে দোকান ছাই!


ওমর ফারুক সুমন    |    ১১:৪৯ এএম, ২০২১-০৮-২৯

বাঘাইছড়ির কাচালং বাজারে মধ্যরাতে আগুনে দোকান ছাই!

রাঙামাটির বাঘাইছড়ির কাচালং বাজারে মধ্যোরাতে আকর্ষিক আগুনে  রাশেল চাকমার মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

রবিবার রাত আড়াইটায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্র পাত হতে পারে  বলে জানিয়েছেন স্থানীয় পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম (মিঠু)। আগুনে রাশেল চাকমার একমাত্র উপার্জনের মাধ্যম মুদি দোকনটি হারিয়ে নিমিষেই নিঃস্ব হয়ে পরেছে।

এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রাশেল চাকমা। সে উপজেলার  কালিমোহন পাড়ার তেজোকুমার চাকমার ছেলে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রাশেল চাকমার পাশে দাড়ানোর সকল চেষ্টাই করা হবে।  এদিকে দীর্ঘদিনেও বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।