জুরাছড়িতে মাছের পোনা অবমুক্ত ও প্রামাণ্য চিত্র প্রদর্শন


স্মৃতিবিন্দু চাকমা    |    ১১:৪৩ এএম, ২০২১-০৮-২৯

জুরাছড়িতে মাছের পোনা অবমুক্ত ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২য় দিনে অাজ ২৯ অাগস্ট ২০২১ জুরাছড়ি মৎস্য দপ্তর কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি সাফল্য বিষয়ে মৎস্য চাষী,মৎস্যজীবিদের মাঝে ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। মৎস্য দপ্তর কর্তৃক নির্বাচিত মসজিদ পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার মৎস্য কর্মকর্তা(ভাঃ) মৃনাল কান্তি চাকমা সহ উক্ত দপ্তরের কর্মচারীগণ।

এছাড়াও সরকারের অগ্রগতি উন্নয়নের সাফাল্য প্রামাণ্য চিত্রের পাশাপাশি জেলে এবং চাষীদের মাঝে তুলে ধরেন মৎস্য অফিসার মৃনাল কান্তি চাকমা।