ওমর ফারুক সুমন | ০৯:৪২ পিএম, ২০২১-০৮-২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকায় পাহাড়ি ও বাঙ্গালী অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী ।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি সেনারিজিয়নের ২১ বীর লংগুদো জোন এই শিক্ষা উপকরণ বিতরণ করে। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে কলম, খাতা, পেন্সিল, জ্যামিতিবক্স সহ ৮ টি উপকরণ।
এসময় ২১ বীর লংগুদো জোনের মেজর আসিফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেন, দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম এবং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
মেজর আসিফ বলেন বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এর মাধ্যমে লেখাপড়ার আগ্রহ জোগাবে এবং মানসিক বিকাশ ঘটবে। এলাকার শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি ভবিষ্যতে ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন জোন সমূহের সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর পক্ষ হতে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited