শোক দিবস উপলক্ষে জেলা সেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৯:২৪ পিএম, ২০২১-০৮-২৬

শোক দিবস উপলক্ষে জেলা সেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ রাঙামাটি জেলা ,শহর ও সদর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন এর সভাপতিত্বে খাদ্য মন্ত্রাণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, জেলা আওয়ামী সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান সহ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ করতে এবং প্রগতিশীল ধারাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী  ষড়যন্ত্রকারীরা এখনো  ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধ সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।