নিজস্ব প্রতিবেদক | ১০:২২ পিএম, ২০২১-০৮-২৫
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতের নাম সুবন্ত চাকমা (৩০)। সে নানিয়ারচর উপজেলার বেতছড়ি দোসর পাড়া এলাকার মৃত লক্ষী বিলাস চাকমা’র ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে গোপন তথ্যর ভিত্তিতে উপজেলার ১৮ মাইল নামক এলাকায় যৌথনিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ব্যবহৃত ০৪টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ অর্থ সহ চাঁদা কালেক্টর সুবন্ত চাকমাকে আটক করে। পরে তাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
নানিয়ারচর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, গতকাল মঙ্গলবার যৌথ অভিযানে চাঁদাবাজ সুবন্ত চাকমাকে গ্রেপ্তারের পর (৩৮৫/৩৮৬) ধারায় মামলা দায়ের করা হয় এবং আজ মঙ্গলবার সকালে তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited