জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৫ পিএম, ২০২১-০৮-২৪

জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা

"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা  অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  বিকেলে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এর সভাপতিত্বে রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি জেলা  মৎস্য অধিদপ্তরের আয়োজনে   জেলা পরিষদ হল রুমে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, রাঙামাটি জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন,সিনিয়র সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।