রাজস্থলীতে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় শিক্ষার্থীর মুত্যু!


আজগর আলী খান    |    ০৮:২২ পিএম, ২০২১-০৮-১৬

রাজস্থলীতে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় শিক্ষার্থীর মুত্যু!

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পাইনছড়া নামক এলাকায়  ১৬ আগস্ট সোমবার সকাল ৯ টায়  বাইসাইকেল চালাতে গিয়ে   চহাইমং  মারমা (১৪) নামক এক শিক্ষার্থী গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা উদ্বার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

পুলিশ সুত্রে জানা যায়, চহাইমং মারমা বাইসাইকেল শিখানোর উদ্যাশে রাজস্থলী বাজারে আসার পথে পাহাড়ে ডালুতে সাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাঁকা ড্রেনে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে  প্রাথমিক চিকিৎসার পর  অবস্থা বেগতিক হওয়াই উন্নত চিকিৎনার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে  মারা যায়।

চহাইময় মারমা  উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া এলাকার মংসাথোয়াই মারমার ছেলে। এ বিষয়ে ২ নং গাইন্দ্য ইউপি চেয়ারম্যান উথান মারমা জানান, ঘটনা শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়।