শোক দিবসে নানিয়ারচরে প্রশাসনের নানা আয়োজন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৬ এএম, ২০২১-০৮-১৬

শোক দিবসে নানিয়ারচরে প্রশাসনের নানা আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

রোববার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। এসময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি সাব্বির রহমান, নানিয়ারচর কলেজের অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ, যুব ঋণ বিতরণ, অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে নগদ অর্থ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।