বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


ওমর ফারুক সুমন    |    ০৭:২৮ পিএম, ২০২১-০৮-১৫

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে এই দিবসটি উদযাপন করেছে।

দিনের শুরুতেই অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌরসভার মেয়র জাফর আলী খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান সহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ।

অন্যদিকে সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।