বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নানিয়ারচর আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০২ পিএম, ২০২১-০৮-১৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নানিয়ারচর আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ।

রোববার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদার, শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার, সাবেক ছাত্র নেতা এডভোকেট মামুন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাবেক ছাত্রনেতা রিপন দাশ প্রমূখ। 

পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীগণ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। 

এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।