বরখাস্ত হলেন তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক!


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:৪২ এএম, ২০২১-০৮-১০

বরখাস্ত হলেন তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক!

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে জন প্রশাসন মন্ত্রণালয় হতে  সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

১ আগস্ট ডঃ মোঃ শফিকুল ইসলাম বিভাগীয়  উপ পরিচালক( চঃ দা) প্রাঃ শিক্ষা চট্রগ্রাম বিভাগের স্বাক্ষরিত পরিপত্রে প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে সাময়িক ভাবে বরখাস্তের নিশ্চিত করছেন।

উল্ল্যেখ্য, গত ৩০ জুলাই তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে রুজুকৃত মামলা নং০১/-৩০-৭-২০২১ গ্রেপ্তার হয়ে জেল হাজতে প্রেরণ করায় বি,এস,অার  পার্ট -১ এর ৭৩ নং বিধির নোট-(২) এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস মেমোরেন্ডাম নং বিডি, রেজিঃ- বি অাই এস ১২৩ /৭৮/১১৫(৫০০) ২১ নভেম্বর ১৯৭৮ মোতাবেক ঐ প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

বর্তমানে জনৈক প্রধান শিক্ষক রাঙামাটি জেলা কারাগারে রয়েছে।