বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীদের মাঝে নগদ অর্থ-সেলাই মেশিন বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৬ পিএম, ২০২১-০৮-০৮

বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীদের মাঝে নগদ অর্থ-সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ‘সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙামাটি পৌরসভা এলাকার ১৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

এছাড়াও রাঙামাটির অন্যান্য উপজেলায় আরো ৫৫ জন নারীকে সেলাই মেশিনসহ নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।