বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৭,০০০ ফলজ চারা বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৫৪ পিএম, ২০২১-০৮-০৮

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৭,০০০ ফলজ চারা বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ৭ হাজার আম ও লিচু চারা বিতরণ করেছে রাঙামাটি জেলা পরিষদ।

রবিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গনে এসব চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

এ সময় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে ৬ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭ হাজার ১৪০টি সহ মোট ১৩ হাজার চারা বিতরণ করা হয়েছে।