শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সাপছড়িতে ত্রান বিতরণ


জাহাঙ্গীর আলম    |    ১১:১৪ পিএম, ২০২১-০৮-০৫

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সাপছড়িতে ত্রান বিতরণ

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে  সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়নের মোট ২৫০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিণাল কান্তি চাকমা ,সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ২নং ইউপি সদস্য বাবু রিটন বড়ুয়া , মহিলা ইউপি সদস্য সুমিত্রা চাকমা সহ অন্যান্য ইউপি সদস্য গন।

অন্যদিকে সরকার ঘোষিত কোভিড ১৯ মোকাবেলায় আগামী  ৭আগষ্ট থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম উপলক্ষে ও টিকা গ্রহণের জন্যে জনগনকে উদ্বুদ্ধ করে দিন ব্যাপী মাইকিং করেন ২নং ইউপি সদস্য বাবু রিটন বড়ুয়া।