জুরাছড়িতে শেখ কামালের জম্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:০১ পিএম, ২০২১-০৮-০৫

জুরাছড়িতে শেখ কামালের জম্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তি যোদ্ধা,  ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্যাপ্টেন  শেখ কামাল ১৯৪৯ সালে ৫ আগষ্ট গ্রহণ করেন।

আজ ৫ আগষ্ট শেখ কামালের ৭২ তম জম্মদিন উপলক্ষে জুরাছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পমাল্য  দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দুটি চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান  সুরেশ কুমার চাকমা,ইউএনও জীতেন্দ্র কুমার নাথ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানী জনপ্রতিনিধিগণ সমূহ।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ গরীর অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।