রাজস্থলীতে জেএসএস মূলদলের কালেক্টর আটক!


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০২ এএম, ২০২১-০৮-০৫

রাজস্থলীতে জেএসএস মূলদলের কালেক্টর আটক!

রাজস্থলী বাঙালহালিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৪ জুলাই জেএসএস  মূলদলের কালেক্টর উক্যানু মারমা (৩০) কে বাঙালহালিয়া ক্যাম্প অধিনায়ক লেঃ সাদ মাহমুদ ও ওয়ারেন্ট অফিসার রাশেদ খানের নেতৃত্বে তাকে আটক করে যৌথবাহিনী। 

পুলিশ সূত্রে জানা যায়, উক্যানু মারমা জেএসএসের প্রধান কালেক্টর সে প্রতিনিয়ত চাঁদা আদায় সহ জেএসএসসের সোর্সের কাজে নিয়েজিত ছিল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সকল কার্যক্রমের কথা স্বীকার করেন। 

আটকের পর তাকে রাজস্থলী থানায় সোপর্দ করা হয়। 
সে লংগদু পাড়ার কৃষক তুইনুমং মারমা হত্যা মামলার আসামী বলে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ  খান জানান।  

বৃহস্পতিবার আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি জানান।