নিজস্ব প্রতিবেদক | ১১:২৩ পিএম, ২০২১-০৮-০১
রাঙামাটিতে সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রবিবার পহেলা আগস্ট রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে অটোরিকশা চালকদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১ কেজি লবণসহ প্রত্যেকের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় জেলা প্রশাসক চালকদের উদ্দেশ্যে বলেন, লকডাউনে যেন জীবিকার প্রয়োজনে চালকরা রাস্তায় না আসে সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা প্রশাসন বিশেষ নজরদারির মাধ্যমে এক হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
তিনি আরোও বলেন, আজ আপনাদের হাতে যে খাদ্য সহায়তা দিয়েছে তা আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি মানুষের যেমন জীবনের কথা চিন্তা করেছেন, তেমনি জীবীকার কথাও চিন্তা করেছেন। বিধি নিষেধের জন্য যারা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়বে, তারা যেন না খেয়ে না থাকে। সে লক্ষে আমরা কাজ করছি। যতদিন এই বিধিনিষেধ থাকবে, ততদিন আমরা আপনাদের খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রাখব।
এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, এডিএম মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, উপজাতি যান্ত্রিক অটোরিকশা চালক সমিতির সভাপতি বিভাষ দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited