শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এড. মামুনুর রশীদের শোক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৩ পিএম, ২০২১-০৭-২৯

শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এড. মামুনুর রশীদের শোক

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান(২০০১ - ২০০৬) , বিশিষ্ট বি.এন. পি নেতা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, পার্বত্য অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ, পার্বত্য রাঙামাটির প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের অালোকবর্তিকা ড. মানিক লাল দেওয়ান করোনার নিকট পরাজিত হয়ে অাজ মৃত্যুবরন করেছেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন ।

এক শোকবার্তায় তিনি বলেন, পার্বত্য জেলা রাঙামাটির উন্নয়নের অন্যতম রুপকার প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুতে পার্বত্য রাঙামাটির সাধারণ জনগন ও বিএনপির নেতাকর্মীরা একজন সৎ আদর্শবান অভিবাবককে হারালাম। শোক সন্ত্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রাঙামাটি জেলা পরিষদের ভাবমূর্তি উন্নয়নে ও জনগনের নিকট জবাবদিহি করতে তার ভূমিকা ছিল মাইলফলক। তার অামলে চাকুরির ক্ষেত্রে দল, গোষ্ঠী ও গোত্র প্রাধান্য ছিলনা - ছিল মেধা ও যোগ্যতা। তার সুদুর প্রসারী চিন্তা চেতনায় পার্বত্য অঞ্চলে শিক্ষায় ও কৃষিতে অভূতপুর্ব সফলতা দেখিয়েছে। তাহার মৃত্যুতে পার্বত্যবাসী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হারালো।