শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এড. দীপেন দেওয়ানের শোক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৪ পিএম, ২০২১-০৭-২৯

শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এড. দীপেন দেওয়ানের শোক

রাঙামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান (২০০১-২০০৬)বিএনপি নেতা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড.মানিক লাল দেওয়ান আজ করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

এক শোকবার্তায় তিনি বলেন, পার্বত্য জেলা রাঙামাটির উন্নয়নের অন্যতম রুপকার প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুতে পার্বত্য রাঙামাটির সাধারণ জনগন ও বিএনপির নেতাকর্মীরা একজন সৎ আদর্শবান অভিবাবককে হারালাম। শোক সন্ত্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।