নিজস্ব প্রতিবেদক | ০১:২১ পিএম, ২০২১-০৭-২৭
কাপ্তাই জোনের আওতাধীন রাইখালী জোনের ভালুকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিজয় তংচংঙ্গ্যা (৩২) নামে এক সন্ত্রাসীকে একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল সোমবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজমুল হক।
গ্রেপ্তারকৃত বিজয় জেএসএস (মূল)-এর সক্রিয় সন্ত্রাসী। তিনি চাঁদা সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী উসুইপ্রু মারমা হত্যা মামলার আসামি। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited