নানিয়ারচর প্রতিনিধি | ০১:২০ পিএম, ২০২১-০৭-২৬
দু'সপ্তাহের চলমান কঠোর লকডাউন পরিস্থিতি পরিদর্শণ ও করোনায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ বিগ্রেডের নানিয়ারচর জোন।
সোমবার সকালে উপজেলা পরিষদ, নানিয়ারচর বাজার, লঞ্চ ঘাট ও সিএনজি ষ্টেশন এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন, নানিয়ারচর জোন (১০ বীর) কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।
জোন সূত্রে জানা যায়, অভিযানে জোন কমান্ডার স্থানীয় জনসাধারণের সাথে করোনার প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন ও প্রয়োজনে মাস্ক পরিধান করে বের হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
এসময় লেফটেনেন্ট নাজমুল সাকিবসহ সেনা কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে নানিয়ারচর জোনের অধিনে প্রতিটা ক্যাম্পে যান চলাচলে কড়া নজরদারী, জীবাণুনাশক স্প্রে, সেনা টহলে মাইকিং প্রচারণা, সেনা সদস্যদের নির্ধারিত খাদ্যের বরাদ্দ থেকে বাঁচিয়ে জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণসহ করোনা মোকাবেলায় যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited