ঝুলন দত্ত | ০১:১৬ পিএম, ২০২১-০৭-২৬
কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের ২৫ জন মানসিক ভারসাম্যহীন কে নিজ উদ্যোগে এক বেলা খাওয়ার খাওয়ালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহীনুর রহমান। বিষয়টি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
উপজেলার কাপ্তাই নতুন বাজার ও জেটিঘাট এলাকায় গেলে পথের ধারে কিংবা কোন যাত্রী ছাউনিতে চোখে পড়বে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। সংখ্যাটা ২৫ থেকে ৪০ জনের মধ্যে হলেও মাঝে মাঝে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি অন্যত্র যায় আবার কিছু এলাকায় আসে। কি পরিচয় বা কোথা হতে আসে তারা তা কেউ না জানে না। এসব ভারসাম্য ব্যক্তিদের এলাকার বাসিন্দারা তাদেরকে খাবার দিয়ে থাকেন।
এবার তাদেরকে নিজ উদ্যোগে রাতের এক বেলার খাবার দিলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান।
গত রোববার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনি নতুন বাজার হতে জেটিঘাট এলাকায় গিয়ে পথের ধারে থাকা ২৫ জন ভবঘুরেদের মাঝে ভাত, মাংস, ডাল এবং পানি বিতরণ করেন।
এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক পীযুষ কান্তি দাস, এটিএসআই মোঃ খায়রুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা এই কাজে তাকে সহায়তা করেন।
পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান বলেন, প্রতিদিন তারা কত ভালো খাবার খাচ্ছি, কিন্তু এদের তো কেউ নেই। তাই তার পরিবারের পক্ষ হতে এদের এক বেলা খাবার দেওয়ার চেষ্টা করছি।
প্রসঙ্গত, বিভিন্ন সময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের পক্ষ থেকে এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে এসব অসহায় ও মানসিক ভারসাম্যহীনদেরকে খাবার বিতরণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited