রাঙামাটি পুলিশ সুপারের বাঙালহালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন


আইয়ুব চৌধুরী    |    ১২:০২ এএম, ২০২১-০৭-২৬

রাঙামাটি পুলিশ সুপারের বাঙালহালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার বাংগালহালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন।

রোববার তিনি পরিদর্শনে এসে ক্যাম্প প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং ঈদ পরবর্তী পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, বাংগালহালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।