ঝুলন দত্ত | ১১:০৪ এএম, ২০২১-০৭-২৫
কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি ও লকগেইট এলাকায় ঝুঁকিপূর্ন ভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রচারণা চালিয়েছেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী।
গত শনিবার বিকেলে তিনি কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফকে সাথে নিয়ে এই প্রচারণা চালায়।
এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে এসিল্যান্ড বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে শত শত পরিবার বসবাস করছে। প্রায়ই এই এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। তাই ঝুঁকি নিয়ে বসবাসকারীদের স্থানীয় আশ্রয় কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহণের অনুরোধ করেন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ঈদুল আযহার দিন থেকে প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টি হওয়ায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়ে গেছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited